শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নামাজরত নারীর গলায় ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকা লুটে নিলো মুখোশধারী ডাকাতদল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
নামাজরত নারীর গলায় ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকা লুটে নিলো মুখোশধারী ডাকাতদল

বরিশালের বানারীপাড়ায় মাগরিবের নামাজরত তহমিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরদ্দার গ্রামের আ.সত্তার মোল্লার বসত ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুখোশপড়া তিন ডাকাত বসত ঘরে (টিনসেড বিল্ডিং) ঢুকে আ.সত্তার মোল্লার স্ত্রী তহমিনা বেগমকে মাগরিবের নামাজরত অবস্থায় গলায় ছুরি ও মুখ চেপে ধরে জবাই করে হত্যার ভয় দেখিয়ে কাঠের বাক্সে থাকা সাড়ে ৩ ভরি স্বর্নলংকার ও নগদ তিনলক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় গৃহকর্তা আ.সত্তার মোল্লা বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি বাসায় ফিরে ঘরের মেঝেতে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তহমিনা বেগমের জ্ঞান ফিরলে তিনি তার গলায় ছুড়ি ধরে ডাকাতির ভয়ার্ত ঘটনা বর্ননা করেন। ছুরির আঘাতে গৃহকর্তী ওই নারীর গলায় ক্ষত দাগেরও সুষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে “ডাকাত” আতংক বিরাজ করছে।

খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে তিনি বলেন, ঘটনার সময় ওই বসত বিল্ডিংয়ের অপর একটি রুমে ওই নারীর ৬জন শিশু-কিশোর নাতি-নাতনি ছিল। অথচ ডাকাতির ঘটনা তারা টের পেলোনা। তবে ওই নারীর চোখে-মুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হওয়ায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!