
বরগুনা বেতাগী উপজেলা প্রশাসন এবং সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবছর পবিত্র ঈদ -ই মিলাদুন্নবী (স:) উদযাপন করেছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আলেম সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া এবছর ব্যতিক্রম অনুষ্ঠান করেছে শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলার সরকারি বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২ শ ৫০ টি বেশি শিক্ষা প্রতিষ্ঠান একসময় অনুষ্ঠান উদযাপন করেন। এই দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামি সংগীত গজল, হাম-নাদ, নাতে রাসুল এবং প্রিয় নবীজী (স:) সম্পর্কে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ দিবসের মহিমা সম্পর্কে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
Posted ১:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


