
সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এলাকার শতভাগ উন্নয়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনুর সভাপতিতে উপজেলা পরিষদের আয়োজনে বুধবার ১৯ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভয় প্রধান অতিথি হিসেবে থেকে এসব কথা বলেন।
সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, বিগত দিনে কাউখালীতে উন্নয়নের বৈষম্য হয়েছে।তুলনামূলক কাউখালীতে রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ কম হয়েছে। আমি অবহেলিত কাউখালীতে অগ্রঅধিকারী ভিত্তিতে কাজ করব। আমার দ্বারা কোন বৈষম্য হবে না। সকলের সহযোগিতায় কাউখালীকে আধুনিক স্মার্ট উপজেলা গড়ে তুলবো ইনশাল্লাহ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রমুখ।
Posted ৮:০২ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


