বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রতারক সায়মনকে গ্রেফতার করলো পুলিশ

স.দি প্রতিবেদক   বুধবার, ১৭ জুলাই ২০২৪
প্রতারক সায়মনকে গ্রেফতার করলো পুলিশ

আনোয়ার হোসেন ওরফে শেফ সাইমন খাঁন তার ফেইসবুকে পোস্ট দিয়ে ৫ লাখ টাকা বিনিয়োগের জন্য একজন পার্টনার আহবান করে। আবার প্রতিমাসে নিশ্চিত ৩০ হাজার টাকা করে মুনাফা দেয়ার কথাও বলে সে। এই এরকম লোভনীয় ফাঁদে ফেলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে দাবি ভুক্তভোগীদের।

আনোয়ার হোসেন ওরফে শেফ সাইমন নামের এই প্রতারককে আজ বিকাল ৪:৩০ মিনিটে রাজধানীর গুলশানের নিকেতন থেকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২২ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে প্রতারণা করে টাকা আত্মসাৎ করার দায়ে বাদী মাইজুদ্দিন ৪২০ ধারায় প্রতারনা মামলার জন্য পিটিশন দাখিল করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে কলাবাগান থানাকে দ্রুত তদন্তের জন্য নির্দেশ দেন।

পরবর্তী তদন্ত রিপোর্ট এর আগে প্রতারক সায়মন বিকন একাডেমি নামের প্রতিষ্ঠান নিকেতনে নিয়ে যায়। অনেক দেরিতে হলেও বিজ্ঞ আদালত গুলশান থানার অনুকুলে প্রতারক সায়মন নামে গ্রেফতারী পরোয়ানা জারী করে। সেই গ্রেফতারী মুলে আজ বিকন একাডেমি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতারক সায়মন সম্পর্কে জানতে গিয়ে নানান রকম প্রতারণার চিত্র উঠে আসে। বিগত সময়ে ইতালির বুলুনিয়া শহরে থাকাকালীন বেশ কয়েকজন প্রবাসীর কাছ থেকে বিদেশ নেয়ার কথা বলে তাদের স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে ইতালির বিলুনিয়া শহর ছেড়েছে। সে সময় লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। কিন্তু ভুক্তভোগীদের কাছে কোনো ডকুমেন্টস না থাকায় তারা মামলা করতে পারেনি।

এ বিষয়ে মামলার বাদী মাইজুদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ২ বছর পরে গ্রেফতার হলেও আজকে আমরা খুশী।

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুলাই ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!