বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন

স.দি প্রতিবেদক   শুক্রবার, ২২ মে ২০২৬
বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন

বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নবগঠিত এ কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে সভাপতি এবং আমিনুল হক দেওয়ান সজলকে পরিচালক মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং ডা. মো. ইউনুস আলী।

Facebook Comments Box

Posted ৮:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।