শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মঠবাড়িয়ায় দুই হাজার হেক্টর জমির আমনের ব্যাপক ক্ষতি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
মঠবাড়িয়ায় দুই হাজার হেক্টর জমির আমনের ব্যাপক ক্ষতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় শেষ ভাদ্রের প্রায় ২ সহা¯্রাধিক আমন ফসল অতি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ায় চড়া দামে বীজ কিনে রোপন করা ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত। ২/৩ দিনে পানি নিষ্কাষন না হলে এবছর শতকরা ১০ ভাগ আমন ধানও কৃষকের ঘরে উঠবে না।

উপজেলা কৃষি অফিসের সূত্র মতে এ বছর ২২ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের পর অতিবৃষ্টির কারনে আমন বীজতলা নষ্ট হওয়ায় উপজেলায় বীজের চরম সংকট দেখা দেয়। কৃষকরা কোন উপায় না পেয়ে পাশ^বর্তী জেলা বাগেরহাট ও বরিশাললের বিভিন্ন স্থান থেকে চড়া দামে বীজ কিনে জমিতে বপন করে। বপনের শেষ মূহুর্তে অতি বৃষ্টিতে ধান ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা দু‘চোখে অন্ধকার দেখছে।

উপজেলার ভেচকি গ্রামের কৃষক মো. রুহুল আমিন দুলাল জানান, বীজ সংকটে বিভিন্ন স্থান থেকে চড়া দামে (১ কাঠি ধানের বীজ ১২/১৩ হাজার টাকা) বীজ কিনে প্রায় ৭ একর জমিতে বপন করেছি। এখন সব জমি পানির নিচে তলিয়ে গেছে। পানিতে রোয়া নষ্ট হওয়ায় আশংকায় দু’চোখে অন্ধকার দেখছেন বলে তিনি জানান।

উপজেলার নাগ্রা ভাঙ্গা গ্রামের কৃষক মো. ইব্রাহীম জানান তার প্রায় ২ একর জমির আমন ফসল পানির তলিয়ে গেছে। বেরি বাঁধে সুইজ গেট না থাকায় ৩/৪ দিনে পানি নিষ্কাষন হবে না। তাই ফসলের আশা ছেড়ে দিয়েছেন ইব্রাহীম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান জানান, অতি বৃষ্টির পানি ২৪ ঘন্টায় নেমে গেলে তেমন ক্ষতি হবে না। প্রায় ১০ ভাগ ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৭:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!