শনিবার ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সব পেশার কারিগর শিক্ষক, তবু বাংলাদেশে অবহেলিত শিক্ষকসমাজ —মীর শাহে আলম

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সব পেশার কারিগর শিক্ষক, তবু বাংলাদেশে অবহেলিত শিক্ষকসমাজ —মীর শাহে আলম

সকল পেশার সৃষ্টি করেন শিক্ষকরা। অথচ বাংলাদেশের শিক্ষকসমাজ অবহেলিত। দেশপ্রেমিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় এই অবহেলা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) শিক্ষার মানোন্নয়নে গতানুগতিক বক্তব্য নয়, শিক্ষকদের ভাবনা, সমস্যা ও প্রস্তাব বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার আগে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। তাজউদ্দীন আহমদসহ অনেকে অনুরোধ করলেও তিনি ঘোষণা দিতে রাজি হননি। পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকারও জিয়াউর রহমানের ঘোষণাকে স্বীকৃতি দিয়ে ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করে। এখন ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি করা হাস্যকর।

জিয়াউর রহমানের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছিলেন। তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশকে পেছনে ঠেলে দেওয়া হয়। পরে বেগম খালেদা জিয়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি চাঙা করার চেষ্টা করেন। ওয়ান-ইলেভেনের সরকার দেশের রাজনীতিতে স্বৈরাচারের ধারার সূচনা করে এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকার ফ্যাসিবাদী আচরণ শুরু করে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, দীর্ঘ সংকট থেকে দেশকে উত্তরণের দায়িত্ব এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বর্তেছে।

বিএনপির রাজনৈতিক অর্জন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা রয়েছে। ১৯৭১ সালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের অবদান রয়েছে। জুলাইয়ের আন্দোলনেও বিএনপি ও জামায়াতের ভূমিকা ছিল। জামায়াতের আমির তারেক রহমানকে জুলাই আন্দোলনের মূল ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন দাবি করে তিনি বলেন, বিএনপির ঘরে দেশের সেরা তিনটি অর্জনের ট্রফিই রয়েছে। তাই তিনটি ট্রফি জয় করা দলকে পতনের হুমকি দিয়ে লাভ নেই।

বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষকদের সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, শিক্ষকদের শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের অনিয়ম, অসংগতি ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। পরিচ্ছন্ন সমাজ গঠন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মতবিনিময় সভা চলে। বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাচিত ১৬১ জন প্রতিভাবান শিক্ষকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তিনি। তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য নিজ হাতে নোটও করেন প্রতিমন্ত্রী।

এর আগে দুই উপজেলার শিক্ষকদের পরীক্ষা গ্রহণের মাধ্যমে তাঁদের মধ্য থেকে ১৬১ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাদের জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে জাইমার ছবি সম্বলিত মগ প্রদান করেন প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

Posted ৮:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।