শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বেতাগীতে পুত্রবধূ’র নির্যাতনে শ্বাশুড়ি হাসপাতালে, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
বেতাগীতে পুত্রবধূ’র নির্যাতনে শ্বাশুড়ি হাসপাতালে, ভিডিও ভাইরাল

বরগুনার বেতাগীতে গৃহবধূর হাতে শ্বাশুড়ি নির্যাতনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে নিজের শাশুড়িকে নির্যাতন করার অভিযোগ উঠেছে পুত্রবধূ জ্যোতি মৃধা’র (২৬) বিরুদ্ধে। বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবু বসু’র বড় ছেলে শুভ বসুর স্ত্রী রিতা রানী বসু (৫৫)কে শারীরিকভাবে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়। ভুক্তভোগী বর্তমানে শ্বাশুড়ি রিতা রাণী বসুকে বরিশাল শের -ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, বুধবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে গৃহবধূ জ্যোতি মৃধা তার শ্বাশুড়িকে বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দেয়। মুহূর্তেই যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী শ্বাশুড়ি রিতা রাণী বসু নিজেই নির্যাতনের অভিযোগ তোলেন পুত্রবধূ জ্যোতির বিরুদ্ধে। তার শরীরে একাধিক আঘাতের মারাত্মক রক্তাক্ত চিহ্ন দেখা গেছে।
জানা যায়, ভুক্তভোগীর ছোট ছেলে শোভন বসু চিকিৎসার বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে যায় এবং ভর্তি করানো হয়।

বেতাগী বাজারের ব্যবসায়ী শিবু বসুর বড় ছেলে শুভ বসু। বড় ছেলের স্ত্রী জ্যোতি মৃধা।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, দুই বছর আগে স্বামী শিবু বসুর মৃত্যু হয়। স্বজনদেরও কখনোই এমন অমানবিক নির্যাতনের কথা বলতেন না। এবিষয় শ্বাশুড়ি রিতা রানী বসু বলেন,’ ছেলের সংসার ভেঙে যাবার ভয়ে এবং ছেলের সংসারের কথা ভেবে দিনের পরে দিন গৃহবধূর অমানবিক নির্যাতন সহ্য করে নিতেন।

প্রতিবেশী একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, এর আগেও ভুক্তভোগী রিতা রাণী বসুর গায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। প্রতিবেশীরা আঘাতের চিহ্ন কিসের জানতে চাওয়া হলে, ভুক্তভোগী বলতেন, ঘরের মেঝেতে পরে গেছে । প্রতিবেশীরা আরো জানায়, গৃহবধূর আচরণের কারণের শিবু বসুর বাসায় ভাড়াটিয়াও থাকতে পারতো না। বাধ্য হয়ে ভাড়াটিয়ারা অন্যত্র চলে যেতো।
এবিষয় নিয়ে অভিযুক্ত জ্যোতি মৃধা’র কাছে জানতে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, গৃহবধূ কর্তৃক শ্বাশুড়ি নির্যাতনের ঘটনা অবগত আছেন। এখন পর্যন্ত কেউ থানায় এসে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!