গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ১১ অক্টোবর (রবিবার) নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে স্কুল এন্ড কলেজের ছাত্রাবাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিবারের তিন সদস্য প্রধান অতিথি আবুল হোসেন তালুকদার, বাদল তালুকদার ও ওবায়েদুল হক তালুকদার।
নবীনদের বরণে প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সবাই কে পাঠ্যবই প্রদান করা হয়।
কলেজের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অধ্যক্ষ হুমায়ূন কবির তালুকদার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান, সম্মানিত উপদেষ্টা ওবায়েদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম, এডহক কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম, আশরাফ উদ্দিন মোল্লা, প্রাইমারি কমিটির সভাপতি বায়েজিত শিকদার কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম তালুকদার, প্রফেসর জহুরুল হক, নজরুল ইসলাম হাওলাদার, ফরিদ শিকদার সহ বিভিন্ন স্কুল এন্ড কলেজের প্রধানগন, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রত্যাশা এবং প্রতিষ্ঠানটিকে সেরাদের সেরা হিসেবে গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher