শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বেতাগীতে সুধিজন ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
বেতাগীতে সুধিজন ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বরগুনায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বেতাগীতে সুধিজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদারের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তিতা করেন, প্রধান অতিথি বরগুনা জেলা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পিযুষ কান্তি দে, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, সাবেক পৌর মেয়র মো. শাহজাহান কবির, অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাহমুদ হাসান, বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বেতাগী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: শাহীন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সভাপতি মাওলানা মো: ইউসুফ, সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেতাগী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি হোসেন আলী সিপাহী।

সভায় নতুন যোগদানকৃত বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন,’ কর্মকর্তা কর্মচারিদের তাদের দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং জবাব দিহিতা থাকতে হবে। যে কেউ ঘুষ দুর্নীতি করতে পারবে না। ‘

এছাড়া আরও বলেন, সনাতন সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা কো হবে।’

Facebook Comments Box

Posted ৯:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!