সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দৈনিক আমার দেশ খুলে দেওয়া ও মাহমুদুর রহমান’র সাজা বাতিলের দাবীতে মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক আমার দেশ খুলে দেওয়া ও মাহমুদুর রহমান’র সাজা বাতিলের দাবীতে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও সম্পাদক মাহমুদুর রহমান ও মিসেস মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মোড়ে আমাদের দেশ পরিবার, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ কাউখালীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে আমার দেশ পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক এস,এম আহসান কবির, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক রতন কুমার দাস প্রমূখ।

এ সময় মানববন্ধন কমূসূচিতে অংশ গ্রহণ করেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্রসমাজের কাউখালী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকা ছিল গণমানুষের কন্ঠস্বর, মাহমুদুর রহমানের সাহসী নেতৃতে পত্রিকাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে উঠে তখন আওয়ামী ফ্যাসীবাদী সরকার তা বন্ধ করে দেয়। মাহমুদুর রহমানকে বার বার গ্রেফতার, রিমান্ড, হামলা মামলা করে তার জীবনকে বিপন্ন করেছিল। বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার দেশের প্রেস খুলে পত্রিকা চালু করে দেওয়ার দাবী জানান।

Facebook Comments Box

Posted ৬:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।