
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গরিব রোগীদের সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসাপত্র, ডায়াগনোস্টিক এবং ওষুধসহ যাবতীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক,ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা দুই আসনের সাবেক সংসদ প্রার্থী ডা. সুলতান আহমদ এর বড় ভাই আলহাজ্ব মোকছেদ আলী মিয়ার ২য় মৃত্যু বার্ষিকীতে এই ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই চিকিৎসাসেবায় ক্যান্সার, ডায়াবেটিক, গায়েনী ও প্রসুতি, নাগ কান গলা, হৃদরোগ, চক্ষু বিশেষজ্ঞগন চিকিৎসাসেবা প্রদান করেন।
এতে ২ হাজারের বেশি রোগীকে ফ্রি চিকিৎসাপত্র এবং ব্যাবস্থাপত্র অনুযায়ী ওষুধ ফ্রি দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, দায়রা জজ আলতাফ হোসেন, বেতাগী অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, কাজিরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন। ফ্রি চিকিৎসাসেবার উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কামাল হোসেন খান এবং কালের কন্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালীসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


