বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালী কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিবেদক   সোমবার, ৩১ মার্চ ২০২৫
কাউখালী কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল পৌনে আটটায় এই জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ ও খুতবা শেষে সমগ্র মুসলিম উন্মাসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান।

ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই ঐতিহ্যবাহী প্রথা মুসলিম সমাজের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে।

ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক,যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ৩১ মার্চ ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।