শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
কাউখালীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে কাউখালী বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪১ জনের নামে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৪ অক্টোবর সোমবার রাতে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ বাদী হয়ে কাউখালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একসময়ের জাতীয় পার্টির জেপির সাবেক সভাপতি আবু সাঈদ মনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ড, মাহমুদ খান খোকন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, মামুন হোসেন বাবলু জোমাদ্দার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪১ জন নামীয় ও ৫০ জনকে অজ্ঞাত করে মোট ৯১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র+জনতার আন্দোলন প্রতিহত করার জন্য গত ৪ আগস্ট সকাল থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাউখালী বন্দরে বিভিন্ন অলিগলিতে সশস্ত্র অবস্থান নেয়। এ সময় সংবাদ ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়লে শহরে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

পরে কাউখালী কাপুরিয়া পট্টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন জড়ো হয়ে বিকালের দিকে বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে উত্তর বাজার বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় ওই অফিসে থাকা দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এ ছাড়া ওই অফিসে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।

এ ব্যাপারে পিরোজপুর কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত কেহ গ্রেপ্তার হয়নি তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!