বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বেতাগীতে ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
বেতাগীতে ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বরগুনার বেতাগী উপজেলার দক্ষিন বেতাগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিফা ইসলাম (১১) শনিবার (১২ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে কার সাথে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে এর রহস্যে কিছুই জানা যায়নি।

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে আরিফা ইসলাম নিজ বাড়ির একটি কক্ষে ওড়না গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার কিছু পর তার বাবা ও মায়ের নজরে আসে। এরপর আরিফাকে তার মা বাবা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরিফার বাবা বেলাল হোসেন কান্নাজড়িত কন্ঠে সংবাদ দিনরাত’র প্রতিবেদককে বলেন, মা বাবা কারো সাথে তো ওর কথার কাটাকাটি হয়নি। কার সাথে রাগ করেছে, কিছুই বুঝতে পারলাম না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে দশটা পর্যন্ত আরিফার লাশ থানায় রয়েছে।

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন,’ থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরিফার মরদেহ উদ্ধার করে বেতাগী থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বেতাগী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Facebook Comments Box

Posted ১২:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।