শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে দুর্গাপূজায় নাশকতার কোন হুমকি নেই —লেফটেন্যান্ট কর্নেল আরিফ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
কাউখালীতে দুর্গাপূজায় নাশকতার কোন হুমকি নেই —লেফটেন্যান্ট কর্নেল আরিফ

পিরোজপুরের কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন, পিরোজপুর জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ।

আজ ৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার কেন্দ্রীয় আখড়াবাড়ি পূজা মন্ডপ এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ।

শংকরলাল বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, ক্যাপ্টেন আনাস ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান কবির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ল্যাপটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ বলেন, দুর্গাপূজায় নাশকতার কোন হুমকি নেই। আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা আপনাদের নিরাপত্তা দিব। রাত ১১ থেকে সকাল ৬ টা পর্যন্ত বেশি করে নজরদারি রাখতে হবে।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আপনারা কেউ গুজবে কান দেবেন না, নির্ভয়ে আপনাদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করবেন। আপনাদের নিরাপত্তা স্বার্থে আমরা বিএনপির পক্ষ থেকে উপজেলার ২৪টি পূজা মন্ডপে আলাদা আলাদাভাবে স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি।

Facebook Comments Box

Posted ৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!