শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

বেতাগী (বরগুনা) সংবাদদাতা   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

বরগুনার বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে পৌর শহরে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শিক্ষক নেতারা তাদের ন্যায় সংগত দাবি তুলে ধরেন।

এ দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় বেতাগী উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিক্ষকদের শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।

এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য শোভাযাত্রার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মো: লুৎফর রহমান স্বপনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার মো: মাসুদুর রহমান, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহীন, বেতাগী ছালেহিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো: মোতালেব হোসেন, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আব্দুর রব খান লিটন এবং মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক মো: ফোরকান মিয়া।

Facebook Comments Box

Posted ৬:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!