শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   বুধবার, ০২ অক্টোবর ২০২৪
কাউখালীতে দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান বুধবার ২ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, মোঃ ফাহিম হোসেন প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বারি আমের কলম, সীডলেস লেবু, চুই গাছ ও বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলার আয়রন গ্রামের কৃষক কবির হোসেন,সয়না গ্রামের কৃষাণী অর্পুনা মৃধা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বর্তমানে আমরা নিজেদের বাড়ি উঠানে অনাবাদি জায়গায় পুষ্টি বাগান করে সারা বছরই বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়।

Facebook Comments Box

Posted ৯:১৮ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!