শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পিরোজপুরে এলজিইডি প্রকৌশলীর অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
পিরোজপুরে এলজিইডি প্রকৌশলীর অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানবন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

ওই দিন সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠিকাদার সরদার সাফায়েত হোসেন শাহিন, উপজেলা সদর বাজার ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন ফরাজী, মুরগি ব্যবসায়ী মো. মিল্টন মাঝি, ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী প্রতিবন্ধী মো. শহিদুল ইসলাম খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তার বাড়ি ফরিদপুর জেলায় হওয়ায় উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া ২০১৪ সাল থেকে গত ১০ বছর ধরে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে একই উপজেলায় চাকুরী করছেন। এ সময় তিনি লুট-পাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ঢাকায় ৭টি ফ্লাট ও তার নিজ এলাকা ফরিদপুর শহরে ৭ কোটি টাকা মূল্যের জমি ক্রয় করেছেন। এ ছাড়া তার পরিবারের জন্য ৩টি বিলাস বহুল গাড়ি রয়েছে। স্ত্রীর নামেও ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। এ সময় স্থানীয়রা অতিশীঘ্র তাকে এখান থেকে অপসারনের দাবী জানান। পরে তার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে এলজিইডি প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া জানান, আমার কাছে অনৈতিক সুবিধা নিতে ব্যার্থ হওয়া জেলা ও উপজেলা বিএনপি থেকে বিতারিত কতিপয় অসাধু ব্যাক্তি গত ৫ আগস্টে লুটপাট, অগ্নি সংযোগ ও ডাকাতি করে নিজেদের গায়ে গন্ধ লাগিয়েছে। দলের কাছে ওই গন্ধ দূর করতে ওই মানববন্ধন করেছে। নাজিরপুরের উন্নয়নের জন্য কাজ করছি।

Facebook Comments Box

Posted ৮:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!