শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪
কাউখালীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা মোতাবেক সংক্ষিপ্ত পরিসরে এ কর্মসূচিত পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলণ এবং বিকেলে আলোচনাসভা ও দোয়া মাহফিল।

উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ.এম.দ্বীন মোহাম্মদ, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, সদস্য শাহ ইমরান ফারুক প্রমূখ।

এ ছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত আহত ও বন্যায় নিহতদের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!