
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থেকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আওতায় নিবন্ধিত তিনটি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলতাফ হোসেন জানান, কাউখালীতে ২০২৩/২৪ অর্থ বছরে অনুদান পাওয়ার জন্য চারটি সমিতি আবেদন করলে যাচাই-বাছাই এর মাধ্যমে তিনটি সমিতিকে অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রাপ্ত সমিতিরা হলেন কেউন্দিয়া মহিলা কল্যাণ সমিতিকে ৩০ হাজার টাকা, বেতকা মহিলা কল্যাণ সমিতিকে ৩০ হাজার টাকা ও মুক্তার কাঠি মহিলা কল্যাণ সমিতিকে ২৫ হাজার টাকার চেক দেয়া হয়।
পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও কাউখালী উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার , মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক দিলরুবা পারভীন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন, গৃহীত প্রকল্পের মান উন্নয়ন বজায় রাখতে হবে এবং সাংগঠনিক ব্যবস্থা উন্নয়ন করা সহ বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


