শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে সড়কের পাশের ১২ লক্ষ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
কাউখালীতে সড়কের পাশের ১২ লক্ষ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

পিরোজপুরের কাউখালীতে সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমাল ও জলোচ্ছ্বাসে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়কের পাশে সরকারি গাছ উপড়ে পড়ে যায়। পড়ে যাওয়া গাছগুলো স্থানীয় কিছু প্রভাবশালীরা সরকারি কোন নিয়ম-কানুন না মেনে কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ বলেন, অত্র ইউনিয়নের আকাশমনি, বেল শিশু ও অন্যান্য ছোট বড় মিলিয়ে ৭৮ টি সরকারি গাছ প্রভাবশালীরা কেটে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা।

কাউখালী উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় রিমালে উপড়ে পড়া গাছগুলো উপকার ভোগীদের মাধ্যমে জিম্মায় রাখা হয়েছে, কোন গাছ বিক্রি করা হয় নাই।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সরকারি গাছ কাহারো বিক্রি করার ক্ষমতা নেই, রাস্তা উপরে পড়ে থাকা গাছগুলো কেটে কাহারো জিম্মায় রেখে সড়ক চলাচল সচল রাখা। তবে বিষয়টা আমি তদন্ত করে দেখব।

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!