শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নাজিরপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে ২টি ব্রীজের মালামাল বিক্রির অভিযোগ

আল-আমিন হোসাইন, পিরোজপুর   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
নাজিরপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে ২টি ব্রীজের মালামাল বিক্রির অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে স্থানীয় ২টি ব্রীজের লোহার মালামাল বিক্রির অভিযোগ করেছেন স্থানীরা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দীর্ঘা ইউনিয়েনের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজিব শিকদার ওই ওয়ার্ডের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী রাস্তার চালিতাবড়ি খালের উপর সলেমান শিকাদারের বাড়ি সংলগ্ন রাস্তায় থাকা লোহার ব্রীজের মালামাল এবং একই রাস্তার ভূমি অফিসের পিছনের রাস্তার উপর থাকা যে লোহার মালামাল খুলে নিয়ে তা বিক্রি করে দিয়েছেন। বিষয়টি তারা বাঁধা দিলেও চেয়ারম্যানের কথা বলে নিয়েছেন। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কিছুই জানেন না।

স্থানীয়রা জানান, প্রায় ১০-১২ টনের বেশী ওজনের ওই সব লোহার মালামাল প্রকাশ্যে খুলে নিয়েছেন ওই মেম্বার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই রাস্তার দু’টি স্থানের ব্রীজ নাই। একটিতে রাস্তা তৈরীর জন্য বক্স কালভার্ট ও অন্যটিতে সাঁকো তৈরী করা হয়েছে। মেম্বারের বাড়ির সামনের উঠানে ব্রীজের লোহার দু’টি পিলার ফেলে রাখা হয়েছে।

স্থানীয় লুৎফর শিকদার সহ একাধীন ব্যাক্তি জানান, চালিতাবাড়ির খালের উপর গার্ডার ব্রীজ তৈরীর করে দেয়ার কথা বলে গত ১৪ জুন ওই ওয়ার্ডের মেম্বার সেখানে থাকা লোহার ব্রীজ ভেঙ্গে নেন।

স্থানীয় কদম আলী শিকদার জানান, ব্রীজটি ভেঙ্গে নেয়ার পর সাধারন মানুষের চলাচলে সমস্যা হওয়ায় স্থানীয়দের সহায়তায় সেখানে বাঁশের সাঁকো নির্মান করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

অভিযুক্ত ইউপি সদস্য মো. রাজীব শিকদার এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!