শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   সোমবার, ২৪ জুন ২০২৪
কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ জুন সোমবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ সভা কক্ষে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল, শিশু খাদ্য ও গবাদি পশু খাদ্য বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও ক্ষতিগ্রস্ত পরিবারেরা।

এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে যাচাই বাছাই করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে প্রত্যেককে নগদ তিন হাজার টাকা, ৫০ জনকে ১০ কেজি করে চাল, ১৫ জনকে শিশুখাদ্য ও ১৫ কে গো খাদ্য বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে আসছি। আপনাদের আমি শান্তনা দিচ্ছি। বিপদে ধৈর্য হারাবেন না, আমরা একটু চেষ্টা করলে আবার আল্লাহর ইচ্ছায় ঘুরে দাঁড়াবো। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছে। সরকার সব সময় আপনাদের পাশে আছে।

Facebook Comments Box

Posted ৯:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!