
বরগুনার আমতলীতে শ্রক্রবার বেলা ১১ টায় দুটি বাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। আমতলী পৌরসভার অর্থায়নে নির্মিত পৌরসভার ৩ ও ৭ নং ওয়ার্ডে বাসস্ট্যান্ড দুটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া, বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নিবার্হী অফিসার মো. আশরাফুল আলম, সহকারী কশিশনার ভূমি তারেক হাসান, আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, আওয়ামীলগ নেতা গাজী সামসুল হক, মো, হারুন অর রশিদ, মো. ফরিদ উদ্দিন মালাকার, হুমায়ুন কবিরসহ পৌরসভার কাউন্সিলরগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৪:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


