শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের খাবার পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   শুক্রবার, ০৩ মে ২০২৪
কাউখালীতে তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের খাবার পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

তীব্র তাপদাহে পথচারী, রিকশা চালক ও শ্রমজীবী মানুষদের মাঝে স্বস্তি দিতে পিরোজপুরে কাউখালীতে ১৫ দিন ধরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের পক্ষ থেকে খাবার স্যালাইন, পানি, সরবত, ছাতা, মাথার ক্যাপ বিতরণ কর্মসূচি গ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন স্পটে এইসব কর্মসূচি গ্রহণ করা হয়। রিকশাচালক লিটন হোসেন বলেন, তীব্র তাপদাহে আমরা শ্রম বিক্রি করতে পারছিনা বর্তমানে আমরা অর্ধ হারে অনাহারে দিন কাটছে।

দিনমজুর শুকুর আলী বলেন, অসহ্য গরম যা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। আমার জীবনের এরকম গরম আর কোনদিন দেখিনি। প্রচন্ড গরমের কারণে কাজকর্ম করতে পারছি না। ছেলেমেয়ে নিয়ে কোনমতে অর্ধ হারে অনাহারে দিন কাটছে।

সমাজসেবক আব্দুল লতিফ খসরু বলেন, আমাদের সাধ্য অনুযায়ী এই তীব্র গরমে শ্রমজীবী, পথচারী মাঝে শরবত, পানি, খাবার স্যালাইন, মাথার ক্যাপ ও ছাতা বিতরণ করে আসছি। খেটে খাওয়া মানুষ তারা তীব্র তাপদাহে তাদের শ্রম বিক্রি করতে পারছে না আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!