শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে এলাকাবাসী

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
কাউখালীতে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে এলাকাবাসী

পিরোজপুরের কাউখালীতে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট ও হাওলাদারহাটের সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে সাঁকোটি এখন চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ সাঁকোটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সাঁকোটি পারাপার হয়ে অত্র অঞ্চলের দক্ষিণ শিয়ালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোলাগাতি ফাজিল মাদ্রাসা, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মিলন শঙ্খ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই ঝুঁকিপূর্ণ সেতুটি ব্যবহার করছে।

ইউপি সদস্য শাহিন আকন বলেন, শিয়ালকাঠি, জোলাগাতি, তারাবুনিয়া, ভিটাবাড়িয়া সহ ৫/৬ গ্রামের লোকজন এই সেতুটি ব্যবহার করে। অনেক সময় দুর্ঘটনার শিকার হয়।

দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন বলেন, আমাদের বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, এলাকাবাসী, ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি মেরামতের অভাবে ঝুঁকি নিয়ে আমরা পারাপার হচ্ছি।

স্কুল ছাত্রীরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি পার হয়ে আমরা স্কুলে যাতায়াত করি।

শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, আমরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত নতুন করে এই সেতুটি নির্মাণ করা হয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এই ঝুঁকিপূর্ণ সেতুটি সরজমিনে দেখে গেছে এবং তারা আশ্বাস দিয়েছেন অবিলম্বে সেতুটি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন রাসেল বলেন, এই গুরুত্বপূর্ণ সেতুটি অগ্রঅধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা হইবে।

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!