শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তীব্র গরমে কাউখালীতে প্রকোপ বেড়েছে ডায়রিয়া ও জ্বরের

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
তীব্র গরমে কাউখালীতে প্রকোপ বেড়েছে ডায়রিয়া ও জ্বরের

পিরোজপুরের কাউখালীতে তীব্র তাপপ্রবাহে ভাইরাল জনিত জ্বর, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সের মানুষ। লাগাতার তাপ প্রবাহে চরম দুর্ভোগে জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে,প্রতিদিন ডায়রিয়া, পেট ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও শিশুরা এসব রোগে আক্রান্ত বেশি হচ্ছে।

২৪ এপ্রিল বুধবার দুপুরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় পাঁচ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। গড়ে প্রতিদিন ৪ থেকে ৫ জন করে ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সর্দি, কাশি, নিউমোনিয়া আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রচন্ড গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন না থাকার কারণে ডাক্তাররা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। ডায়রিয়ার রোগীদের আলাদা কোন কক্ষ নেই।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড জানান, বাহিরের খোলা বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেন, প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে সেই সাথে দেশীয় ফলমূল ও অন্যান্য তরল খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াই ভালো। তিনি আরো জানান, রোগীর যতবার পাতলা পায়খানা হবে ততবার রোগীকে একটি করে খাবার স্যালাইন খাওয়াতে হবে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!