শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে অবৈধ ঝাটকা ও পঁচা মাছ বিক্রির অপরাধে ৪ জেলেকে সাজা ও জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   সোমবার, ২২ এপ্রিল ২০২৪

পিরোজপুরের কাউখালীতে অবৈধ ঝাটকা মাছ বিক্রি ও পঁচা মাছ বিক্রির অপরাধে ৪ জেলেকে সাজা প্রদান করেন মোবাইল কোর্ট।

আজ ২২ এপ্রিল সোমবার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে কাউখালী হাটের দিনে দক্ষিণ বাজারে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় প্রকাশ্যে অবৈধ ঝাটকা মাছ, গুড়া মাছ ও পঁচা মাছ বিক্রি করার অপরাধে দুই জেলেকে তিনদিনের জেল ও দুই জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং উদ্ধারকৃত প্রায় দুই মন মাছ বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয় ও পঁচা মাছগুলো বিনষ্ট করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, নৌ পুলিশের ইনচার্জ এসআই আনিসুর রহমান।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!