বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

হুমায়ুন কবির সুমন, স.দি প্রতিবেদক   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মোট ৩৯ প্রার্থীর মধ্যে ২৭ জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে ১৫ জন প্রার্থীর ভোটের সংখ্যা ৪ অংকের ঘরেও পৌঁছাতে পারেনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলার ৬টি আসনের ভোট গণনা শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী সংসদ নির্বাচনে কোনো প্রার্থী তাঁর নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২.৫ শতাংশ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত হারিয়েছেন। এরা হলেন, লাঙল প্রতিকে জাতীয় পার্টির জহরুল ইসলাম (২২৩৪ ভোট), ট্রাক প্রতিকে গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন (১১৭০), কেটলি প্রতিকে নাগরিক ঐক্যের নাজমুস সাকিব (৩২১) ও ঘোড়া প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর (২৬৩)। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৪ হাজার ২১৪। বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ-২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। এরা হলেন, হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলনের মুফতি মুহিব্বুল্লাহ (২১৬৭), মই প্রতিকে বাসদের আব্দুল্লাহ আল মামুন (৮৬৪), কাস্তে প্রতিকে সিপিবির আনোয়ার হোসেন (৭৬৯), ট্রাক প্রতিকে গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান (৪১০) ও কলম প্রতিকে জনতার দলের সোহেল রানা (১৮১)। আসনটিতে মোট ভোট পড়েছে ৩ লাখ ২০ হাজার ৭৬৬। বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ পুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোটে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ-৩ আসনে ৪জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন, লাঙল প্রতিকে জাতীয় পার্টির ফজলুল হক (১৬৫৮) ও ঘোড়া প্রতিকে স্বতন্ত্র ইলিয়াছ রেজা রবিন (১০০৬)। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৭টি। বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ-৪ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে বাজেয়াপ্ত হয়েছে ৩ জনের। তারা হলেন লাঙল প্রতিকে জাতীয় পার্টির প্রার্থী হিল্টন প্রামানিক (১২১৩), হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রহমান (২২১৬) ও কাস্তে প্রতিকে সিপিবির আব্দুল হাকিম (৬৯)। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৫টি। জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ-৫ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন। এরা হলেন, হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুনাবী (৫৭৫৯), লাঙল প্রতিকে জাতীয় পার্টির আকবার হোসেন (১২২৪), কাস্তে প্রতিকে সিপিবির মতিয়ার রহমান (৩২৮) ও ট্রাক প্রতিকে গণ অধিকার পরিষদের ইউসুফ আলী (২৩৫)। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৪ হাজার ৮৩টি। ধানের শীষ প্রতিকে আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ-৬ আসনটিতে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এখানে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারিয়েছেন। এরা হলেন, হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলনের মিসবা উদ্দিন (২৫৪০), মই প্রতিকে বাসদের আনোয়ার হোসেন (৩৭৫), প্রজাপতি প্রতিকে আমজনতার দলের আসাদুল হক (৬৪৯), লাঙল প্রতিকে জাতীয় পার্টির মোক্তার হোসেন (১০৬২), তারা প্রতিকে জেএসডির ইলোরা খাতুন (৮৮৪), ঈগল প্রতিকে এবি পার্টির আবু জাফর আনোয়ারুস সাদাত (২৬৮), মোমবাতি প্রতিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল (১১৩০), ঘোড়া প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (৪২৭) ও হেলিকপ্টার প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিস (২৫২)। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৮৫ হাজার ৩৮৪। বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বলেন, পরিপত্র অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ১২.৫ শতাংশ অর্থাৎ ৮ ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে সিরাজগঞ্জের বিজয়ী ও প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া সবার মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!