শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে উপচে পড়া ভিড়; পার্কের দাবি পর্যটকদের

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে উপচে পড়া ভিড়; পার্কের দাবি পর্যটকদের

পিরোজপুরের কাউখালীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু ও সেতুর নিচে সহ চারপাশে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়।

নাড়ির টানে বাড়ি ফেরা চার উপজেলার হাজার হাজার মানুষের ঈদ ও নববর্ষের কেন্দ্র হিসেবে বন্ধন করে দিয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এই বেকুটিয়া সেতু।

বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বয়সী পিপাসুদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে এই সেতু। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে।

সকল বয়সী নারী-পুরুষের মিলনমেলায় শহরের জীবনের যেকোনো পার্কের চেয়ে এটি ছিল অনেকের কাছেই আকর্ষণীয় উপভোগ একটি স্থান। এখানে শিশু থেকে বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের সন্তানরা।

কাউখালীতে স্থানীয়ভাবে চিত্র বিনোদনের কোন সুযোগ ও পরিবেশ না থাকায় বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য পরিবারের সদস্যরা তাদের ছেলেমেয়েদের ইচ্ছে পূরণের জন্য একবারের জন্য হলেও উপভোগ করছেন এই বেকুটিয়া সেতু। সেতুটির উপরে উঠলে চারদিকের ঠান্ডা বাতাস শরীরকে শীতল করে ফেলে। প্রকৃতির শোভা উপভোগ করার জন্য বিকেল গড়িয়ে গভীর রাত পর্যন্ত সময় কাটানোর জন্য সকল উপাদান রয়েছে এখানে।

ভ্রমণ পিপাসুদের দাবি একটি পার্কের ব্যবস্থা করা হলে নিরাপদ ভ্রমন ও আনন্দ উপভোগ করা যাবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সংবাদ দিনরাত’র প্রতিবেদককে বলেন, অবিলম্বেই এখানে একটি পাক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখানে ভ্রমণ পিপাসুদের পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার বিকেল হলেই সেতুর সৌন্দর্য ও সেতুর নিচের বসে কচা নদীর সৌন্দর্য উপভোগ করে থাকেন।

Facebook Comments Box

Posted ১১:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!