শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যৌন নিপীড়নের বিরুদ্ধে কাউখালীতে মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   বুধবার, ২০ মার্চ ২০২৪
যৌন নিপীড়নের বিরুদ্ধে কাউখালীতে মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরের কাউখালীতে ২০ মার্চ বুধবার দুপুর বারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মহিলা পরিষদ কার্যালয়ের সামনে যৌন নিপীড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারি প্রক্টর দীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনার প্রতিবাদে ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, নারী নেত্রী মাহফুজা মিলি, সংগীতা সমাদ্দার, প্রভাতী মৃধা, চায়না মজুমদার, সাংস্কৃতিক কর্মী সুজন আইস প্রমুখ।

বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে দোষীদের আইনের আশ্রয় এনে শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, আর কোন ছাত্রী যেন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির শিকার না হন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box

Posted ৯:০৫ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!