শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ০৩

মোঃ তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক   সোমবার, ১৮ মার্চ ২০২৪
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ০৩

পিরোজপুরে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ (৫০), মো: হাসিব (৩০) ও নুরুল ইসলাম (৬০)। এ ঘটনায় আরিফ (৩০) নামের এক পথচারী আহত হয়েছেন।

নিহত মাদরাসা শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটি ভাংগা মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার চেঁচরি রামপুরা ইউনিয়নের বিনাপানি গ্রামের মাওলানা নূর মোহাম্মদেরর ছেলে। মো: হাসিব ইন্দুরকানী উপজেলার উপমেদপুর গ্রামের আঃ মালেকের পুত্র। ও নুরুল ইসলাম শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের মৃত সাইদুল ইসলামের পুত্র।

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে ভান্ডারিয়া-ইন্দুরকানী-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের শাংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ির সামেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোঃ তোতা হাওলাদার জানান, সকাল সাড়ে ৮ টার দিকে হাসিব ও আরিফ নামের দুই যুবক মোটর সাইকেলযোগে পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় অপর একটি মোটর সাইকেলে চরখালি থেকে পিরোজপুরের দিকে আসছিলেন মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ। এ সময় মল্লিকবাড়ি স্ট্যান্ডের কাছে এলে আড়াআড়ি ভাবে রাস্তা পার হবার সময় পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের নুরু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে বাঁচাতে গেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন উভয় মোটরসাইকেলের চালক মাসুম বিল্লাহ এবং হাসিব। গুরুতর আহত নুরুল ইসলাম ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে নুরুল ইলমামের মৃত্যু হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ ও হাসিবকে মৃত ঘোষণা করেন।

মোন্তাজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোশারেফ হোসেন জানান, নিহত মাসুম বিল্লাহ আইসিটি প্রশিক্ষনের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে পিরোজপুর টাউন স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হন।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা: স্বাগত হালদার জানান, এ ঘটনায় মাসুম বিল্লাহ ও মো: হাসিব কে মৃত আবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে নুরুল ইসলামের মৃত্যু হয়।।

পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গত ৮ মার্চ একই সড়কের ঝাউতলা নামক স্থানে অটো রিক্সা, মোটর সাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত ও ১০ জন আহত হয়।

Facebook Comments Box

Posted ১১:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!