বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির আঁতুড়ঘর কাউখালী ভূমি অফিস, ভোগান্তিতে সাধারণ মানুষ

কাউখালী প্রতিনিধি   সোমবার, ১১ মে ২০২৬
দুর্নীতির আঁতুড়ঘর কাউখালী ভূমি অফিস, ভোগান্তিতে সাধারণ মানুষ

পিরোজপুরের কাউখালীতে ভূমি অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নামজারি, খারিজ, পর্চা উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন কাজে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা না দিলে ফাইল নড়াচড়া হয় না। দালালদের মাধ্যমে কাজ করলে দ্রুত সম্পন্ন হলেও সরাসরি গেলে নানা অজুহাতে ঘুরানো হয় দিনের পর দিন।

উপজেলার শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, “নামজারির জন্য দিনের পর দিন ঘুরতে হয়। প্রতিবারই নতুন নতুন কাগজ চাওয়া হচ্ছে। পরে এক দালাল এসে বললো টাকা দিলে দ্রুত কাজ হবে।

একই অভিযোগ করেন গৃহিণী রাবেয়া বেগম। তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সেবা পাইনি। পরে একজন কর্মচারীর পরিচিত লোকের মাধ্যমে কাজ করতে হয়েছে। ভূমি অফিসে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, অফিস চলাকালীন সময়ে সেবা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। অনেকেই প্রয়োজনীয় তথ্য না পেয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “ভূমি অফিসে সেবার মান উন্নয়নে কাজ চলছে। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।