শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বড়লেখায় ইনসাফ এর আয়োজনে মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদক   শুক্রবার, ২২ মার্চ ২০২৪
বড়লেখায় ইনসাফ এর আয়োজনে মাংস বিতরণ

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মরহুম ছয়েফ উদ্দিন ট্রাস্ট-ফান্ড এর পক্ষ থেকে কানাডা প্রবাসী সাব্বির আহমদের সার্বিক সহযোগিতায় ৫৪.১ কেজি মাংস বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২২ মার্চ) বড়লেখা উপজেলার কয়েকটি অসহায়, দরিদ্র, নিম্নআয়ের সর্বমোট ২৫ টি পরিবারে মোট ৫৪.১ কেজি মুরগীর মাংস পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে রামাদ্বান মাসের ২য় প্রোগ্রাম সম্পন্ন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মরহুম ছয়েফ উদ্দিন ট্রাস্ট ফান্ড এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, অর্থ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, রক্ত দান সম্পাদক সাইফুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবু তাহের সহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্য বৃন্দগন।

প্রতি বছরের মতো এবারও পুরো রামাদ্বান মাস জুড়ে ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের দায়িত্বশীলবৃন্দরা।

Facebook Comments Box

Posted ১১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!