বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিউরোসায়েন্স ইনস্টিটিউটে দ্বিগুণ শয্যা—সেবায় আসছে বড় পরিবর্তন

স.দি প্রতিবেদক   বুধবার, ৩০ জুলাই ২০২৫
নিউরোসায়েন্স ইনস্টিটিউটে দ্বিগুণ শয্যা—সেবায় আসছে বড় পরিবর্তন

জাতীয় পর্যায়ে মস্তিষ্ক ও স্নায়ুরোগ চিকিৎসার প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) চিকিৎসা সেবায় বড় পরিবর্তন আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সদ্য জারিকৃত এক প্রশাসনিক আদেশে প্রতিষ্ঠানটির শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজারে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে নতুন করে যুক্ত হওয়া শয্যাগুলোয় স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করার অনুমতিও দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে পালনের শর্তে এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ৯ জুলাই হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্মতির কথা জানায় অর্থ মন্ত্রণালয়। সেই সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য মন্ত্রণালয় শয্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা চালুর অনুমোদন দেয়।

প্রসঙ্গত, ২০১২ সালে চালু হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স)।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!