শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সন্ত্রাসী কর্মকান্ড ও মামলাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে শোকজ, আরেক নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি   রবিবার, ২৩ মার্চ ২০২৫
সন্ত্রাসী কর্মকান্ড ও মামলাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে শোকজ, আরেক নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত ও আরেক নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি।

শনিবার রাত ৯টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত এবং জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে।

মিজানুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো।

অ্যাডভোকেট নাজমুল ইসলামকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মত অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এর লিখিত জবাব জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দেখেছেন জানিয়ে মিজানুর রহমান বাবলু বলেন, এটা আমার প্রতি অন্যায করা হয়েছে। তবুও মেনে নিয়েছি।

Facebook Comments Box

Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!