শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যৌতুক মামলায় সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক | সিরাজগঞ্জ   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
যৌতুক মামলায় সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবলের কারাদন্ড

যৌতুক মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মামুন মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে এক হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-১ এর আদালতের বিচারক কে.এম শাহরিয়ার শহীদ বাপ্পী এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবল (কনস্টেবল নং ৩০৫৯১, বিপি নং ৯২১১১৩৮৮৯৬) মামুন মিয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্ণেল ও পেশকার শহীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মীম খাতুনের সাথে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ কনস্টেবল মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় ৭ লাখ টাকা যৌতুক দাবী করা হলে নগদ ৪ লাখ টাকা ও ২ লাখ টাকা গহনা সহ যৌতুকের ৬ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ১ লাখ টাকা বিয়ের পরে দেওয়ার কথা হয়। যৌতুকের এই ১ লাখ টাকা দাবিতে মীম খাতুনকে নির্যাতন করতো স্বামী ও পরিবারের লোকজন। এঘটনায় মীম খাতুন বাদী হয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারী স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শ্বাশুড়ি স্বপ্না খাতুনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত মামুন মিয়াকে ১ বছর ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

Facebook Comments Box

Posted ১১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!