শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের সার্জেন্ট ভিকটর দেবনাথ’র বদলিতে বিদায় সংবর্ধনা

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম   সোমবার, ০৩ জুন ২০২৪
কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের সার্জেন্ট ভিকটর দেবনাথ’র বদলিতে বিদায় সংবর্ধনা

কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ভিকটর দেবনাথ’র কুড়িগ্রাম জেলা থেকে ঢাকা রেঞ্জে বদলি হওয়ায় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে বদলি জনিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় বিদায়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট ভিকটর দেবনাথের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন পুলিশ সুপার।

এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, ওসি ডিবি মোঃ আইয়ুব আলী, টিআই (প্রশাসন) বানিউল আনাম সহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!