শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া; ককটেল বিস্ফোরণ

স দি সংবাদদাতা   বুধবার, ২০ নভেম্বর ২০২৪
গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া; ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত সমর্থিত এক ইউপি চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত ইসলাম বলেন, চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির পাঁচজন আহত হয়েছেন বলে শুনেছি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পলাশবাড়ীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হাসপাতালে খবর নিতে পারিনি, কেউ আহত হয়েছে কি-না জানি না।

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!