শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল সম্রাট আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা   মঙ্গলবার, ১১ জুন ২০২৪
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল সম্রাট আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় আমিনুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক আমিনুল ইসলাম (৩৯) শুখান পুখুরী ইউনিয়নে তুরুকপথার পশ্চিমে লাউথুতি গ্রামের আশরাফ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন সঙ্গীয় ফোর্স এসআই দীন মোহাম্মদ, হারুন, আলিম ও এএসআই মাসুদ, জাহাঙ্গীর, মজিবরদের সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলা শুখান পুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের বাসার মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৭৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির কে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মাদক মামলা রয়েছে। ভূল্লী থানা এলাকাকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Facebook Comments Box

Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!