সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবিতে এবি পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবিতে এবি পার্টির মানববন্ধন

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সুশৃঙ্খল যাত্রাবাড়ী প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টির যাত্রাবাড়ী থানা শাখা।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দলটির যাত্রাবাড়ী থানা শাখা আহ্বায়ক সিএমএইচ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সহকারী সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, ঢাকা মহানগরের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, যাত্রাবাড়ী থানা সদস্য সচিব নাসিমুল ইসলাম অন্তরসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, যাত্রাবাড়ী থানা ঢাকা মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশমুখ। এটিকে অবশ্যই শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে। তিনি এবি পার্টির ৭ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

৭ দফার মধ্যে রয়েছে— চাঁদাবাজি বন্ধ করা, সরকার নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তঃজেলা বাস টার্মিনাল, পাইকারি আড়ৎ ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ; যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু; প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্ন যাত্রাবাড়ী নিশ্চিত করা; যাত্রী হয়রানি বন্ধ করা; থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করা ইত্যাদি।

এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় নিহত সকল শহীদদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং অবিলম্বে শহীদদের স্মরণে যাত্রাবাড়ী থানার গেট সংলগ্ন স্থানে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি জানায় এবি পার্টি।

Facebook Comments Box

Posted ৭:০২ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।