মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মোহন ও সুজন

স.দি প্রতিবেদক   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মোহন ও সুজন

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ পেয়েছেন ১৮ ভোট, সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন পেয়েছেন ১৫ ভোট।

সহ-সভাপতি পদে একাত্তর টিভির এস এম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির সুমন সরদার পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সঞ্জু রায় ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির ইমরান হোসেন লিখন পেয়েছেন ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের বাধন কর্মকার কৃষ্ণ পেয়েছেন ১১ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির ববিন রহমান (১৯ ভোট), নাগরিক টিভির আব্দুর রহিম মন্ডল (১৭ ভোট), গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন (১৬ ভোট) ও এটিএন বাংলার হুমায়রা আকতার জাহান (১৬ ভোট)।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ। নির্বাচনে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box

Posted ১০:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।