শনিবার ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

বাসস   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অনুষ্ঠিত হবে।

সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, বিএনপি ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজকের যৌথসভায় বিভিন্ন আলোচ্যসূচি ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সভার মূল আলোচ্য বিষয় ছিল বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলার বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্য ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমন্বয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।