সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পল্লবী থানা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেলেন আনিসুর রহমান

স.দি প্রতিবেদক   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
পল্লবী থানা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেলেন আনিসুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনিসুর রহমান।

১০ জুলাই বিএনপি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জারি করা এক দাপ্তরিক পত্রে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোখছেদ জামানের অনুমোদনক্রমে মো. আনিসুর রহমানকে পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, পল্লবী থানা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

চিঠিতে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার প্রতি আস্থা প্রকাশ করে বলা হয়েছে, তিনি নিষ্ঠা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে দলের কার্যক্রমকে আরও বেগবান করবেন।

দায়িত্বপ্রাপ্তির পর মো. আনিসুর রহমান দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং পল্লবী থানা বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে এ ধরনের দায়িত্ব প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।