সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষ; একাধিক ককটেল বিস্ফোরণে আহত ৩

মোঃ জসীম মিয়া, মাদারীপুর প্রতিবেদক   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষ; একাধিক ককটেল বিস্ফোরণে আহত ৩

মাদারীপুরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কিশোর গ্যাং-এর দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিনজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিনপাড়ে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় চাচাতো ভাই সাব্বিরকে সঙ্গে নিয়ে শকুনী লেকেরপাড়ে ঘুরতে আসে মধ্য হাউসদি এলাকার সেলিম শিকাদারের ছেলে সিফাত শিকদার (১৫)। এ সময় ডিসিব্রিজ এলাকার মাহিম নামে এক কিশোরের শরীরের ধাক্কা লাগে সিফাতের। এ নিয়ে সিফাত ও মাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়ের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভনের সামনে সংঘর্ষে লিপ্ত হয়।এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় তিনজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরনের শব্দে, জেলা জামে মসজিদের ভিতরে নামাজরত মুসল্লীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে জামে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারও ভাংচুর করেছে কিশোর গ্যাং-এর সদস্যরা।

কয়েকজন মুসল্লী জানান, হঠাৎ বৃষ্টির মতো ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। নামাজরত অবস্থায় শত শত মুসল্লীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার দোষিদের বিচার না হলে এমন ঘটনা আরো ঘটতে পারে।

মাদারীপুর জেলা সদর হাসপাতলের মেডিকেল অফিসার ডা. সিহাব চৌধুরী বলেন, মারামারির ঘটনায় মাহিম শেখ নামে আহত একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, কিশোর গ্যাং-এর দুইপক্ষের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।