শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধানমন্ডিতে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়; ভিডিওর সেই যুবক আটক

স.দি রিপোর্ট   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
ধানমন্ডিতে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়; ভিডিওর সেই যুবক আটক

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আটক যুবকের নাম মো. আশরাফুল (২৩)। হাজারিবাগের ট্যানারি মোড়ের তুলা গাছতলা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চড়শাহী ইউনিয়ন এলাকায়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মাসুদ আলম বলেন, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা? এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’।

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।

গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

Facebook Comments Box

Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!