শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম

রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে পাংশা বাজারের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে পাংশা প্রেসক্লাবের এক সভায় এ কমিটি গঠণ করা হয়।

পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শামীম হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় সভার প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ জিন্নাহ। এছাড়াও সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম।

সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার পাংশা প্রতিনিধি এম.এ জিন্নাহ’কে আহ্বায়ক, দৈনিক কালবেলা পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেনকে যুগ্ম আহ্বায়ক ও একুশে নিউজের পাংশা প্রতিনিধি মো: জাকির হোসেন সরদারকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার বার্তা সম্পাদক কাজী সেলিম মাবুদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জল হোসেন ও দৈনিক আজকালের খবর পত্রিকার পাংশা প্রতিনিধি এ.এইচ.এম শামীম রহমান।

সভায় আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি করবে এবং পাংশা প্রেসক্লাবের গঠণতন্ত্র প্রকাশ করে সংগঠনকে আরো গতিশীল করবে বলে সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!