শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ   বুধবার, ০৯ জুলাই ২০২৫
সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বরণে সিরাজগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলার স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মান কাজের শুভ উদ্বোধণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।

নির্মাণ কাজের উদ্বোধণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্মিত হবে। আশা করছি আগামী ৫ই আগস্টে এই স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে সারাদেশের মতো সিরাজগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে। আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র, জনতা ও পুলিশসহ এই জেলায় নিহত হয় ২৯ জন মানুষ।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!