শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ; নিহত ২

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ; নিহত ২

সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ব্রহ্মকপালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাসের চালক মনছুরুল আলম (৪৩) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এ সময় মাইক্রোবাসের যাত্রী সুম্য দাসের ছেলে সুমন কুমার দাস (৪২) আহত হয়েছে। তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় বাঘাবাড়ি থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে পাবনাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান ও একজন আহত হন।

তিনি আরো জানান, ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা করে। পরে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!